নদী ও পরিবেশ সুরক্ষায় অভিযান: রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড | Daily AjKaler Kontho

নদী ও পরিবেশ সুরক্ষায় অভিযান: রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
নদী ও পরিবেশ সুরক্ষায় অভিযান: রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারহাটের দক্ষিণে মোল্লাকান্দির পশ্চিমে নদীর পাড়সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা। এ সময় রায়পুর থানা পুলিশ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীর পাড় কেটে মাটি উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি, নদীভাঙনসহ স্থানীয় মানুষের বসতবাড়ি ও কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়ে। তাই জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি