লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী তৎপরতা শুরু, মনোনয়নপত্র সংগ্রহ খালেদ সাইফুল্লাহর | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী তৎপরতা শুরু, মনোনয়নপত্র সংগ্রহ খালেদ সাইফুল্লাহর


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী তৎপরতা শুরু, মনোনয়নপত্র সংগ্রহ খালেদ সাইফুল্লাহর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (কমলনগর–রামগতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় দলটির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে তিনি সমর্থকদের সঙ্গে নিয়ে কমলনগর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে খালেদ সাইফুল্লাহ বলেন, “ইনশাআল্লাহ ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি। আশা করি এ আসনের জনগণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা আ হ ম নোমান সিরাজী, কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি মুফতী শরীফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুর-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী ও প্রার্থীদের তৎপরতা দিন দিন বাড়ছে।

আজকালের কন্ঠ/আর বি