
লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশ করায় জামায়াতে ইসলামীর এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের পক্ষে একটি সমাবেশের আয়োজন করা হয়। তফসিল ঘোষণার পর সভা-সমাবেশ আয়োজন করা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
এ বিষয়ে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভি দাশ জানান, প্রায় ২০০ জনকে নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। সেখানে উপস্থিত এক সমর্থক সমাবেশ আয়োজনের সঙ্গে জড়িত থাকায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকালের কন্ঠ / এম / জাকির
আপনার মতামত লিখুন :