
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোরের দিকে একজন দুর্বৃত্ত দেয়াল টপকে নির্বাচন অফিস চত্বরে প্রবেশ করে স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর সঙ্গে সঙ্গে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অফিসে সংরক্ষিত ২০০৮-২০০৯ সালের কিছু ভোটার ফরম পুড়ে গেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমেও এর কোনো প্রভাব পড়বে না।
এ বিষয়ে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, ঘটনার পর রিটার্নিং অফিসারের কার্যালয়, সকল সহকারী রিটার্নিং অফিসারের অফিস, জেলা নির্বাচন অফিসসহ জেলার সব নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন অফিস পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :