গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


গৌরনদী প্রতিনিধি: প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য মোল্লা ফারুক হাসান, লিটন খান,আবদুছ ছালেক মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস/এম