বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস অনুষ্ঠিত

“প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে।শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ চত্বরে এই দিবস পালন করা হয়।

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের স্বেচ্ছাসেবক সভাপতি মিথিলা কর্মকার, গুড নেইবারস্ বাংলাদেশের জাতীয় যুব সংঘের সাবেক সহ সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমুখ।

আজকালের কন্ঠ/আর এস/এম