বাউফলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ | Daily AjKaler Kontho

বাউফলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ


বাউফল( পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
বাউফলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

 

পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা দাখিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং ভয়েস অব জুলাই ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দল কাফরুল থানা (ঢাকা উত্তর) এর যুগ্ম আহ্বায়ক।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সূচনা করেন হাফেজ মোহাম্মদ সাইমুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইদ্রিস সরদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“কারাবন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হয়নি। সেই কারণেই তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম জিয়ার জন্য আমরা সবাই দোয়া করি।”

তিনি আরও বলেন,“বিএনপি করার কারণে বহু নির্যাতনের শিকার হয়েছি। আমার সন্তানরাও পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করিনি—আমাদের নেত্রীও করে নি।”

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ যুবদল নেতা মো. সোহাগ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. নূর হোসেন, সাবেক শ্রমিকদল নেতা (পুরান ঢাকা); মো. সাইফুল ইসলাম ও মো. কবির, জিয়ার সৈনিক দল (ঢাকা কেরানীগঞ্জ) সহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।