পিরোজপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পিরোজপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
পিরোজপুরে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা মহিলা দলের সভানেএী সাহিদা বেগমের সভাপতিত্বে কর্মীসভা ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. রহিমা আক্তার হাসি।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহিলা নেত্রী-কর্মীদের আরও সংগঠিত হতে হবে। মাঠে আমাদের ভূমিকা শক্তিশালী করতে হবে এবং দলের আদর্শ ও নীতি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তারা দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎সভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।