
নেত্রকোণায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিশু- কিশোরদের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার শহরের কাটলি এলাকায় জেলা জনউদ্যোগ এই আয়োজন করে।
সকালে নারী প্রগতি সংঘের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা,উপস্থিত বক্তৃতা,কুইজ,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।
জেলা জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, উন্নয়নকর্মী মৃণাল চক্রবর্তী, সাংবাদিক শ্যামলেন্দু পালসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদকের ছোবলে দেশ,সমাজ, যুবসমাজ ক্ষতবিক্ষত। এই করালগ্রাস থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে খেলাধুলা,গান- বাজনাসহ সাহিত্য চর্চার প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রতিযোগীতায় শতাধিক শিশু কিশোর অংশ নেয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :