তারাগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৪:০২ অপরাহ্ন
তারাগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেয়ারী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রংপুর তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনি- ২০২৫ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: কে.এম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী আফিসার রুবেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারাগঞ্জ বাজার মসজিদের ইমাম আলহাজ্ব আশরাফ আলী, বিএনপির তারাগঞ্জ উপজেলার সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিহেদী হাসান (শিপু), বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলার আমির এস.এম আলমগীর হোসেন, খেলাফতি মজলিসের তারাগঞ্জ উপজেলার আমির আশরাফ আলী, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রানিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জেন ইসরাত জাহান, উক্ত অনুষ্ঠানে খামারিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ডেয়রী খামারী মালিক রাতুল আহম্মেদ, লেয়ার খামারি মালিক আরিফুজ্জান লাভলু মিয়া।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলায়ত করেন, মডেল মসজিদের ইমাম সিরাজুল ইসলাম ও গিতা পাঠ করেন, ইকরচালী ইউনিয়নের ভূপতি রায়।

আজকালের কন্ঠ/আর বি