
লামা- চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টাটা কোম্পানির গাড়ির এক চালক নিহত হয়েছেন।বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চালক মো. মোস্তফা কামাল একটি টাটা কোম্পানির গাড়ি (নাম্বার: ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চালাচ্ছিলেন। গাড়িটি একটি প্রেস কোম্পানির মুরগির খাদ্য বহন করে গন্তব্যে যাচ্ছিল। পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় নিহত চালকের নাম:মো. মোস্তফা কামাল, পিতা মো. সিরাজিল হক,ঠিকানা: গ্রাম/রাস্তা: দরবেশকাটা, পৃশ্চিম বড় ভেওলা, চকরিয়া, কক্সবাজার।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :