ডিসি রাজীব কুমার সরকারের অবদান চিরস্মরণীয় : শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানাল লক্ষ্মীপুরবাসী | Daily AjKaler Kontho

ডিসি রাজীব কুমার সরকারের অবদান চিরস্মরণীয় : শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানাল লক্ষ্মীপুরবাসী


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৮:১১ অপরাহ্ন
ডিসি রাজীব কুমার সরকারের অবদান চিরস্মরণীয় : শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানাল লক্ষ্মীপুরবাসী

লক্ষ্মীপুর জেলার বিদায়ী জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকারকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানানো হয়েছে। তার সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সংবর্ধনায় বক্তারা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে রাজীব কুমার সরকার লক্ষ্মীপুরের শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ দূষণ রোধ, দরিদ্র ও অসুস্থ মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, এবং মানবিক উদ্যোগ বাস্তবায়নে তিনি সরাসরি কাজ করেছেন। তাঁর আন্তরিকতা ও জনবান্ধব মনোভাব জেলার মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনকে জনগণের আরো কাছে নিয়ে এসেছেন। সেবামূলক কার্যক্রমে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি জেলার উন্নয়নযাত্রাকে সামনে এগিয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “লক্ষ্মীপুরে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়। এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি এই জেলার উন্নয়নকে কখনো ভুলবো না।”পরে তাকে স্মারক, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত সবাই তার সুস্বাস্থ্য ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

আজকালের কন্ঠ/আর এস/জে