সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় আগরবাতি, ঔষধ ও শার্ট আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা আমবাগান নামক স্থান হতে ১০,৮০০/- টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

কালিয়ানী বিওপির এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯/২ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীর ঘের নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/৩ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা আমবাগান নামক স্থান হতে ৭,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ৪,৪৮,৩০০/- ( চার লক্ষ আটচল্লিশ হাজার তিনশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

আজকালের কন্ঠ/আর এস/এ