
নড়াইল -২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশি নড়াইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম জাকারিয়া মাহমুদ ধানের শীষের মনোনয়নের বিষয়ে এলাকার মানুষের আলোচনায় রয়েছেন।
নড়াইল সদরের হবখালি, মাইজপাড়া এলাকায় কয়েকজনের সাথে নড়াইল ২ আসনে ধানের শীষের মনোনয়নের বিষয়ে আলাপ হলে তারা এম জাকারিয়া মাহমুদ এর কথা বলেন তিনি ধানের শীষের মনোনয়ন পেলে আমরা তাকে মিলেমিশে ভোট দিয়ে বিজয়ী করবো। তারা আরও বলেন আমরা ধানের শীষ মার্কায় অনেক বছর ভোট দিতে পারিনি। এবার সুযোগ আসছে ভোট দেওয়ার। তাই যে ধানের শীষের মনোনয়ন আনবে আমরা সকলে মিলেমিশে তাকেই ভোট দিবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে নড়াইল -২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশি নড়াইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম জাকারিয়া মাহমুদ এর সাথে কথা হলে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দলের জন্য কাজ করে আসছি। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। যে কোন আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি। বিপদের মূহুর্তে সব সময় নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছি এবং পাশে থেকেছি। দলের নির্দেশনা মেনে এখনও ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছি। আমি আশা রাখি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব কিছু বিবেচনা করে এবার আমাকে ধানের শীষের মনোনয়ন দিবেন। তিনি আরও বলেন, নড়াইল -২ আসন থেকে এবার যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে এই এলাকার জনগণের কল্যাণে কাজ করবো। জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো। এছাড়া জনগণের মতামতের ভিত্তিতেই যেকোন কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, নড়াইল জেলা অবহেলিত একটি সি ক্যাটাগরির জেলা। এই জেলাকে বি ক্যাটাগরিতে উন্নতি করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে আমি সেগুলো বাস্তবায়ন করবো। নড়াইলকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো। বেকার সমস্যা রোধে কাজ করবো। কৃষি উন্নয়নে কাজ করবো। এছাড়া চিকিৎসা সেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। নড়াইলের গ্রামীণ রাস্তাঘাট উন্নতি করণে কাজ করবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :