জুমার নামাজের পরে হবে মারামারি, মাইকিং করে জানালেন বৃদ্ধ | Daily AjKaler Kontho

জুমার নামাজের পরে হবে মারামারি, মাইকিং করে জানালেন বৃদ্ধ


গাইবান্ধা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
জুমার নামাজের পরে হবে মারামারি, মাইকিং করে জানালেন বৃদ্ধ

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইকে ঘোষণা দিয়েছেন বড় ভাই। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটেছে। এমন ঘোষণার ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিকশায় করে গোটা গ্রামে মাইক দিয়ে ঘোষণা দিয়ে জানান, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পরে নিজেদের পানের বরজ এলাকায় ছোট ভাই হাবিজার এর সঙ্গে মারামারি করবেন

স্থানীয় হামিদা খাতুন বলেন, জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে কুদ্দুস ভাই মারামারি করবেন, সে ঘোষণা আমরা শুনেছি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি