সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার | Daily AjKaler Kontho

সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে অন্তর্বর্তী সরকার

সোমবার সংবাদ সম্মেলন করবে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এ সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

প্রেস উইং আরও জানায়, স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি