নাটোরের লালপুর মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার মতবিনিময় | Daily AjKaler Kontho

নাটোরের লালপুর মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার মতবিনিময়


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
নাটোরের লালপুর মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার মতবিনিময়

লালপুরে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য স্কুল শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের বিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার দুপুরে নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ চত্বরে লালপুরের আয়োজনে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলার একটি সমালোচিত স্থান হচ্ছে লালপুর। লালপুরের কতিপয় তরুণ /তরুণী মোবাইল হ্যাকিং এবং অনলাইনপ্রতারণার যুক্ত আছে তা প্রায়ই সংবাদপত্রে এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। মোবাইল হ্যাকিং, imo হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজে লালপুর উপজেলার কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।

গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্র কে গ্রেফতার করা হয়েছে। অতি সম্প্রতি ১১ জন হ্যাকারকে মানুষের কাছে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, এই রূপ কর্মকাণ্ডের ফলে লালপুর উপজেলা বাসীদের বদনাম হচ্ছে। তাই জেলা পুলিশ, আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং এবং অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

পুলিশ সুপার জোর গলায় বলেন, শিক্ষার্থীদের সচেতনতাই লালপুরবাসীদের এই বদনাম ঘুচাতে পারে। নাটোরের লালপুরে মোবাইলে প্রতারণা এবং অনলাইন হ্যাকিং কেহ করবে না এবং হ্যাকিং প্রতিরোধে তারা কাজ করবে। ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা বলেন হ্যাকিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে একই সাথে তারা তাদের বন্ধু পরিবার এলাকাবাসীকে এএ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে।

পুলিশ সুপার এই অনুষ্ঠানে মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণা সংক্রান্তে একটি চমৎকার এবং মনোমুগ্ধকর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সচেতনতামূলক এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রী, অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল জনাব শোভন চন্দ্র , অফিসার ইনচার্জ লালপুর থানা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ৬ শতাধিক শিক্ষার্থী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি