রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন | Daily AjKaler Kontho

রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর মিরপুর-১২ নম্বরে কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস জানায়, তারা রাত ১০ টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ টা ২৭ মিনিটে মিরপুর ১১ এর অন্তর্গত কালশী রোডের ওই ভবনের সামনে পৌছেন।

ফায়ার সার্ভিস আরো জানায়, ঘটনাস্থলে পৌছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কিছুক্ষণের মধ্যে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছাবে। তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি