Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৪, ২০২৫ , ১১:১৪ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন

লেখকঃ অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১২ নম্বরে কালশী রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস জানায়, তারা রাত ১০ টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ টা ২৭ মিনিটে মিরপুর ১১ এর অন্তর্গত কালশী রোডের ওই ভবনের সামনে পৌছেন।

ফায়ার সার্ভিস আরো জানায়, ঘটনাস্থলে পৌছে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কিছুক্ষণের মধ্যে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছাবে। তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন