মুরাদনগরের হায়দারাবাদে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মুরাদনগরের হায়দারাবাদে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
মুরাদনগরের হায়দারাবাদে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হায়দারাবাদ গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বেগম জাহানারা হকের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া সুলতানা হক, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, ফারুক সরকার মুজিব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, হায়দারাবাদ গ্রামের উন্নয়ন হয়েছে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাত ধরে। তাঁর উদ্যোগে গ্রামে নির্মিত হয়েছে পাঁচটি নতুন সেতু, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও একাধিক সড়ক। ফলে একসময় অবহেলিত এই জনপদের মানুষ আজ নিজ বাড়িতে গাড়ি নিয়ে চলাচল করতে পারছেন।

বক্তারা আরও বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি