বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মাঠে লক্ষ্মীদশহরা পূজার মেলা ছিলো জমজমাট | Daily AjKaler Kontho

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মাঠে লক্ষ্মীদশহরা পূজার মেলা ছিলো জমজমাট


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মাঠে লক্ষ্মীদশহরা পূজার মেলা ছিলো জমজমাট

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলা। পূজার দশহরা দিন থেকেই শুরু হওয়া এই মেলায় আশপাশের গ্রাম-গঞ্জ থেকে হাজারো মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল নাগরদোলা, ঝুলনা, খেলনা,বাঁশি,বেলুনসহ নানান বিনোদনের আয়োজন। তবে এর মদ্ধ্য অন্যতম ছিলো আরমান তালুকদারের রুমাইসার কেক সপের স্টল। স্থানীয় ব্যবসায়ীরা মেলায় দোকান বসিয়েছেন নানা ধরনের মিষ্টি, পোশাক, গৃহস্থালি সামগ্রী, খাবার আর দেশীয় হস্তশিল্প নিয়ে। উৎসবমুখর এই পরিবেশে দর্শনার্থীরা কেনাকাটার পাশাপাশি আনন্দে মাতেন। এলাকাবাসী জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে গৈলা মাঠে এই মেলা আয়োজন হয়ে আসছে।

শুধু ধর্মীয় পূজা নয়, সামাজিক মিলনমেলাতেও পরিণত হয় এটি। সন্ধ্যায় ঢাক-ঢোল, আরতি ও আলোকসজ্জা মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।উপজেলা প্রশাসন মেলার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা করে। ফলে নির্বিঘ্নে চলে উৎসবের কার্যক্রম। স্থানীয় এক দোকানদার বলেন,প্রতিবছরই এ মেলায় দোকান বসাই। বিক্রি ভালো হয়,আবার অনেক পুরনো গ্রাহকের সঙ্গে দেখা হয়।

তবে এবার মেলায় বৃষ্টি হওয়ার কারনে বিক্রি কম।লক্ষ্মী পূজার এই মেলা আগৈলঝাড়া উপজেলার সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ হিসেবে এখনও একই জৌলুসে টিকে আছে।

আজকালের কন্ঠ/রাহাত/আশরাফ