ছয় দফা দাবিতে আলীকদম স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত | Daily AjKaler Kontho

ছয় দফা দাবিতে আলীকদম স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
ছয় দফা দাবিতে আলীকদম স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত

মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪অক্টোবার) সকাল ১০টায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে উপজেলার কর্মরত স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়।

তাদের দাবি গুলো হলো” নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেড প্রদান” পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য ও পরিদর্শক-দের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা সহ ৬টি দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন” বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আলীকদম উপজেলা শাখার সভাপতি সামহী মার্মা। সাধারণ সম্পাদক মো. আবু কায়েস। লিটন কান্তি শীল। উ চ্য মে মার্মা, মংচেনুং মার্মা প্রমুখ।

এসময় বক্তব্য বলেন, বৈষম্যর শিকার ও স্বাস্থ্য সহকারীদের দাবি ন্যায্য ও যৌক্তিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবিলম্বে আমলে নিয়ে স্বাস্থ্য সহকারীদের উক্ত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

আজকালের কন্ঠ/আর বি/জে