সরিষাবাড়ীতে মতিউর রহমান স্মৃতি ফুটবল ফাইনাল | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে মতিউর রহমান স্মৃতি ফুটবল ফাইনাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে মতিউর রহমান স্মৃতি ফুটবল ফাইনাল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে রেলি সেতু এলাকায় মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিলবালিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে কয়ড়া ইত্যাদি বয়েস ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চর বড়বাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চর বড়বাড়িয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া রেলি সেতু এলাকায় গতকাল শুক্রবার বিকেলে মতিউর রহমান মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে‌। ফাইনাল খেলা উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। বিলবালিয়া ফুটবল একাদশকে (১-০) গোলে হারিয়ে কয়ড়া ইত্যাদি বয়েস ক্লাব ফুটবল একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চরিসাবাড়ীর পৌর বিএনপি’র সভাপতি ফয়েজুল কবির তালুকদার শাহীন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর। ফাইনাল খেলাটি সঞ্চালনা করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন।

আজকালের কন্ঠ/আর বি