
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ শুক্রবার দুপুরে রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বেসরকারি সংস্থা সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়।
সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান।সরিষাবাড়ী মানবকল্যাণ ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার। আরো বক্তব্য দেন উদ্বোধক উপজেলা মডেল মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ কাসিমি, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি কামরুল ইসলাম , সরিষাবাড়ী কলেজের প্রভাষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পরে রেলওয়ে স্টেশনের শতাধিক দুস্থ নারী পুরুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আয়নাল হক খান বলেন, এটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। মানব কল্যাণে এটি কাজ করে যাবে। তিনি বলেন,শতাধিক দুস্থ নারী পুরুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :