বোনের চল্লিশা করা হলো না পল্লবের | Daily AjKaler Kontho

বোনের চল্লিশা করা হলো না পল্লবের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
বোনের চল্লিশা করা হলো না পল্লবের

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বোনের চল্লিশার জন্য মুরগী কিনতে যেয়ে সাতক্ষীরায় প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর নাজমুল হক পল্লব(৪৫)নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২ অক্টোবর)বিকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরের কোমরপুর নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।পল্লব সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর কাজীপাড়ার এ্যড.শামছুর রহমানের ছেলে(আয়কর)।

স্থানীয়রা জানান,নিহত পল্লব তার বড় বোনের চল্লিশার জন্য কোমরপুরে মুরগী ব্যবসায়ীর খামার থেকে মুরগী কিনে ফেরার পথে সদর উপজেলার ধুলিহর কোমরপুর এলাকায় একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সে গুরুতর আহত হন।পরে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।

ফারার সার্ভিসের দ্বায়িত্বশীল পল্লবের বন্ধু জাকির হোসেন বলেন,সদরের ধুলিহর কোমরপুরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স নিয়ে বের হয়।পথিমধ্যেই মারাত্মক আহত অবস্থায় পল্লবকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু বরণ করে।

এর মাসখানেক আগে তার বড় বোন ইন্তেকাল করেন।পরিবারের আরেক ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে চাকরিরত আছেন।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি সামিনুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

আজকালের কন্ঠ/আর বি/এ