তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএমের বিরুদ্ধে যত অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ | Daily AjKaler Kontho

তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএমের বিরুদ্ধে যত অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৫:২২ অপরাহ্ন
তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডিজিএমের বিরুদ্ধে যত অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ

মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি : রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোসলেহ উদ্দিন-এর বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ মিটার সংযোগ, বিল দেওয়া-নেওয়া, বিল কপি সংশোধনের নামে গ্রাহক হয়রানি সংক্রান্তে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম গুলোতে এ ধরনের অভিযোগের খবর প্রকাশিত হয়েছে।অভিযোগকারীরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। সরেজমিন গিয়ে খোঁজনিয়ে জানাগেছে, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন কল কারখানায় গিয়ে অতিরিক্ত সময় বিদ্যুৎ সরবারহ নামে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দিয়ে ওই তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ভারপ্রাপ্ত ডিজিএম মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় উপজেলার ছাবেয়া অটো রাইস মিল লিমিটেডের ম্যানেজার মোরশেদুল ইসলাম ডালিম জানান, গত আগষ্ট মাসে ২৬,৮১,৩৪৭/-টাকা বিদ্যুৎ বিল আসে। ওই বিদ্যুৎ বিল কপিতে বিবিধ বিলসহ আরো অতিরিক্ত বিল প্রায় ৪, ২৬, ৮৬৭/-টাকা অবৈধ ভাবে দাবি করেন ওই তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ভারপ্রাপ্ত ডিজিএম মোসলেহ উদ্দিন। তার দাবিকৃত টাকা দিতে আমি অস্বীকার করলে, তিনি বিদ্যুৎ বিল কপি সংশধনের নামে আমাকে নানা ভাবে হয়রানি করে আসছে। আমি এঘটনায় রংপুর জেলা প্রশাসক মহোদয়কে লিখিত অভিযোগ দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা ও চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ বোর্ড খিলক্ষেত ঢাকা এবং উপ-পরিচালক জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর মহোদয়কে লিখিত অভিযোগ করছি।

এছাড়াও এন.এন কোল্ডস্টোরেজ লিমিটেডের ম্যানেজার শরিফুল ইসলাম জানান, আমি প্রতি মাসে নিয়মিত বিদ্যুৎ বিল পরিষোদ করি। গত আগস্ট মাসে ১৮,৫৯,৯৯৭/-টাকা বিল আসে। বিল কপিতে বিবিদ বাবদ আরো অতিরিক্ত ৩,৪৬,১৮৬/-টাকা উল্লেখ করেন। বল কপিতে অতিরিক্ত বিল দেখে ডিজিএমকে শংসধনের কথা বলি। তিনি বিল কপি শংসধন করবে বলে আমাকে নানা ভাবে হয়রানি করে আমার কাছ থেকে মোটা অংকের টাকা দবি করেন।

আমি তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তিনি আমকে নানা ভাবে গালিগালাজ করে বলেন, তোমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাব আমাকে চেনো এভাবে ধমক দিয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভিতি দেখায়। আমি এঘটনায় তারাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মহোদকে অভিযোগ দিয়েছি। এছাড়াও ওই কর্মকর্তা যোগদানের পর থেকে তারাগঞ্জ সাব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের ঘটনায় এলাকাবাসী সরেজমিন তদন্ত করে ওই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

আজকালের কন্ঠ/আর বি/এস