সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব : ডিআইজি মঞ্জুর মোর্শেদ | Daily AjKaler Kontho

সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব : ডিআইজি মঞ্জুর মোর্শেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব : ডিআইজি মঞ্জুর মোর্শেদ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : বরিশাল রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, “সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

বাংলাদেশে যত ধর্মের অনুসারী আছেন,যার ধর্ম সে পালন করবে এতে কারো কোন বাধা নিষেধ নেই। সবার ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠান পালন করার অধিকার রয়েছে।

সংখ্যালঘু বলতে কোন কথা নেই, মানুষ হিসেবে সবাই সমান। সবার ধর্মীয় স্বাধীনতা ভোগ করা নাগরিক অধিকার। এটা বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে।”

মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) রাত ৮ টায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,”সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায় প্রতিবছর দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে পূর্ন নিরাপত্তার মধ্যে দিয়ে পালন করে আসছে। প্রতিবছরের চেয়ে এবার পূজা মন্ডপ বেড়েছে,এটি অত্যন্ত ইতিবাচক দিক। এদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে আসছে। ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করাই আমাদের মূল লক্ষ।”

তিনি পিরোজপুর পৌর শহরের পালপাড়া, রাজারহাট, কালীবাড়ি মন্দির সহ বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম সহ পু লিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি/এন