নাটোরের বড়াইগ্রামে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ | Daily AjKaler Kontho

নাটোরের বড়াইগ্রামে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১:০৮ অপরাহ্ন
নাটোরের বড়াইগ্রামে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ

নাটোর প্রতিনিধি : মানবিক সেবা ফাউন্ডেশন এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা ও সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। আজ সকালে বেসরকারি মানবিক সেবা ফাউন্ডেশন আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানবিক সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মানবিক সেবা ফাউন্ডেশন।

আজকালের কন্ঠ/আর বি/আর