
মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ৪০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাজা সহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়,কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমরাজুরি ইউনিয়নের কুমিয়ান আবাসন এলাকা থেকে আবাসনের বাসিন্দা এনায়েত শরীফের ছেলে মিরাজ শরীফ (৩০)কে ২৫ পিস ইয়াবা ও কুমিয়ান এলাকার বাসিন্দা অরুন কুমার মজুমদারের ছেলে অনুপম মজুমদার (৪০)কে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। একই দিনে কাউখালী থানার এসআই দীপক বালা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার সদর ইউনিয়নের আস্পদ্দি এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াজুল হাসান রিয়াজ (৪০)কে ২৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :