
পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুনের সভাপতিত্বে ও এসডিএফের জেলা আইসিটি কর্মকর্তা এবং এসডিএফ এর জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মকর্তা ডা. দিশানী মন্ডলের সঞ্চালনায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ননী গোপাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (ভারপ্রাপ্ত) ডা.মো. রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খাঁন মো: নাসির উদ্দীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর এস/এন
আপনার মতামত লিখুন :