নাটোরে আনোয়ারের দুম্বা খামারে তারকাদের জমজমাট শুটিং | Daily AjKaler Kontho

নাটোরে আনোয়ারের দুম্বা খামারে তারকাদের জমজমাট শুটিং


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
নাটোরে আনোয়ারের দুম্বা খামারে তারকাদের জমজমাট শুটিং

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া গ্রামে কৃষি উদ্যোক্তা আনোয়ারের দুম্বা খামারে জমে উঠেছিল এক ব্যতিক্রমী আয়োজন। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা খলনায়ক ডনসহ প্রায় ১০ জন তারকা শিল্পী সেখানে অংশ নেন।

শুটিংয়ে অংশ নেওয়া তারকাদের মধ্যে ছিলেন পরিচালক রাকিব আলম রাকিব, অভিনেতা জীবন চৌধুরী, অভিনেত্রী রিয়া, কৌতুক অভিনেতা বাদল খন্দকার এবং আরও কয়েকজন ফাইটার শিল্পী। তারা খামারের ভেড়া, ছাগল ও দুম্বাকে কেন্দ্র করে রঙিন দৃশ্য ধারণ করেন, যা দেখতে ভিড় জমায় গ্রামবাসী।

উদ্যোক্তা আনোয়ার জানান, কৃষিকে তরুণদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এবং খামারে স্বচ্ছতা বজায় রাখতে তিনি এই অভিনব উদ্যোগ নিয়েছেন। তারকাদের উপস্থিতি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয়রা বলেন, এমন সৃজনশীল আয়োজন গ্রামীণ কৃষিকে নতুনভাবে তুলে ধরবে এবং তরুণদের কৃষির প্রতি আগ্রহ বাড়াবে।

আজকালের কন্ঠ/আর বি/এস