মধ্যনগর বি পি স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মধ্যনগর বি পি স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
মধ্যনগর বি পি  স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজের  একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের   উৎসব মুখর পরিবেশে বরণ করে নেন কতৃপক্ষ।
মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং  নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কতৃপক্ষ ও  প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহাবুল কবীর।
অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের  সভাপতিত্ব  এবং সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায়  স্বগত বক্তব্য রাখেন  শিক্ষার্থী  জিহাদ মিয়া  প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন, প্রভাষক মিলন মিয়া ও সহকারী শিক্ষক সমীরণ প্রমুখ।
আজকালের কন্ঠ/আর এস/ক