ময়মনসিংহে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
ময়মনসিংহে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আসামি গ্রেফতার

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ৩নং ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ একাধিক মাদক মামলার আসামি মোঃ ফরহাদকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফরহাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে।

 

 

আজকালের কন্ঠ /আর এস/ব্যুরো