সাতক্ষীরা ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০,০০০ (ত্রিশ হাজার) আমেরিকান ডলার আটক করেছে | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০,০০০ (ত্রিশ হাজার) আমেরিকান ডলার আটক করেছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন
সাতক্ষীরা ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০,০০০ (ত্রিশ হাজার)  আমেরিকান ডলার আটক করেছে
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন ৩০,০০০ আমেরিকান ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় আভিযানিক টহল দল তেতুলতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী ০১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে (১০০ ডলারের ০৩টি বান্ডিল) ৩০,০০০ আমেরিকান ডলার উদ্ধার করে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।
উদ্ধারকৃত ৩০,০০০ আমেরিকান ডলারের সিজার মূল্য ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।উদ্ধারকৃত মার্কিন ডলার কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ /আর এস/এ