সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন সদর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ঘোষেরহাট বাজারে যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীকে রাজাকার বলার ব্যাপারে তিনি বলেন,”আওয়ামী ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসররা বিভিন্ন সমাবেশে কথায় কথায় জামায়াতকে রাজাকার বলে গালি দিত, তাদের দেখাদেখি বিএনপি ও অন্যান্য দলের নেতারাও জামায়াতকে কথায় কথায় রাজাকার বলছে,তাদের সুরে সুর মিলিয়েছে। এইসব মিথ্যা অপবাদ এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে,দেশ ছেড়ে পালিয়েছে। আপনারাও এই ভুল কইরেন না,নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন না।”
তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বলেন, “১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো দল রাষ্ট্র ক্ষমতায় এসেছিল সবাই ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বাকি ৬৫ ভাগ ভোটারের মতামতের কোন দাম ছিল না। ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থন নিয়ে সংসদে বসে তারা বিভিন্ন আইন গঠন ও পরিবর্তন করেছে। পিআর পদ্ধতির মাধ্যমেই সকল জনগণের মতামতের গুরুত্ব দেওয়া সম্ভব। এ জন্য তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটদানের দাবি জানান।”
নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তিনি উল্লেখ করে বলেন,”বিগত কয়েকদিন আগে পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলে নিজেদের দলের কর্মীরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে, সেখানে মারামারি হাতাহাতির ঘটনা ঘটেছে,আপনারা সবাই এ ব্যাপারে অবগত আছেন। যে দেশে নিজ দলের কর্মীদের কাছে নেতারা নিরাপদ নয় সে দেশে কি করে নিরপেক্ষ,সুষ্ঠ নির্বাচন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।”
তিনি উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, “পিরোজপুর- ১ আসনে আল্লামা সাঈদী ১০টি বছর সংসদ সদস্য থাকাকালীন সময়ে যে উন্নয়ন করে গেছেন আমি তার অসম্পূর্ণ তার সম্পন্ন করতে চাই। আপনার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, মহান আল্লাহ খাদেম হিসেবে কবুল করলে জিয়ানগর উপজেলা সহ পিরোজপুর -১ আসন কে মডেল হিসেবে গড়ে তুলতে পারবো। আমি ৫ আগস্ট এর পর থেকে বিগত এক বছরে যে উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে বরাদ্দ করিয়েছি আপনারা এ ব্যাপারে অবগত আছেন তার মধ্যে উল্লেখযোগ্য ইন্দুরকানিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইন্দুরকানি হাসপাতাল সংস্কার কাজের জন্য অর্থ বরাদ্দ, চারতলা বিশিষ্ট ডাকবাংলোর জন্য অর্থ বরাদ্দ,সন্ন্যাসী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চার লেনের রাস্তা, পিরোজপুর পৌরসভার সংস্কার কাজে বিরাট অর্থ বরাদ্দ, সুপেয় পানির জন্য উচ্চমানের ৬টি ফিল্টার,নাজিরপুর থানা ও হাসপাতাল সংস্থারের জন্য অর্থ বরাদ্দ সহ আরো অনেক উন্নয়নমূলক কাজের বরাদ্দের কথা তিনি উল্লেখ করেন।”
যুব বিভাগ সমাবেশে সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আহাদুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই,সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খাইরুল বাশার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা কবির হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :