
গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :