আলীকদম সেনাজোন কর্তৃক দুর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান | Daily AjKaler Kontho

আলীকদম সেনাজোন কর্তৃক দুর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন
আলীকদম সেনাজোন কর্তৃক দুর্গম এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : আলীকদম জোন কর্তৃক বলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মাংরুম পাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে মেনদনপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কুরুকপাতা এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ক্যাম্পেইনে ২৩ জন পুরুষ, ৩৮ জন মহিলা এবং ৩৫ জন শিশুসহ সর্বমোট ৯৬ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন আলীকদম সেনাজোন।

চিকিৎসা সেবা প্রাপ্তির পর আগত ব্যক্তিবর্গ আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে আগত সকল ব্যক্তিবর্গকে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার বর্তমান সময়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন এবং সচেতন থাকার জন্য সর্তক করেন।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি আহবান জানান, তিনি আরো বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি/জে