
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি।এ দাবির বিষয়ে তারা মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভূইয়ার কাছে প্রানের দাবী করেন যেন খুব শীগ্রই বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়ন করার জন্য। আর যদি বাস্তবায়ন না হয় তাহলে বাঙ্গরা বাজার থানা আওতাধীন ১০ টি ইউনিয়ন আন্দোলন করবেন।
কমল সরকারের সঞ্চালনায় সভায় শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, বাঙ্গরা বাজার থানার বিশিষ্ট রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এম কে আই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা এ দাবিকে যুগের দাবি উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়নের আহ্বান জানান।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :