লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্র তৈরির কারখানার মালিক নুর উদ্দিন অবশেষে আটক | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্র তৈরির কারখানার মালিক নুর উদ্দিন অবশেষে আটক


জাকির হোসেন জুয়েল. লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্র তৈরির কারখানার মালিক নুর উদ্দিন অবশেষে আটক

লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামি ও অস্ত্র তৈরির কারখানার মালিক মোঃ নুর উদ্দিনকে রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন দুর্গম এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা’র সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ওসি সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ০১ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(A)/১৯(1) ধারায় মামলা নং–০১ রুজু হওয়ার পর থেকেই নুর উদ্দিন পলাতক ছিলেন। ওইদিন দুপুর ১টা ২০ মিনিটে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে নুর উদ্দিনের মালিকানাধীন “নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে” ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর ৭ ডিসেম্বর সকালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জগদীশপুর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি ও চন্দ্রগঞ্জ থানার যৌথ অভিযানে নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি পাঁচটি একনলা দেশীয় বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। এগুলো মুনু মিঝির বাড়ির সফিউল্যার কবরের পাশের ঝোপের ভিতর লুকিয়ে রাখা ছিল।

গ্রেফতারকৃত নুর উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।