
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযানে ১৮ জন দালালকে হাতে নাতে আটক করেছে প্রশাসন। সোমবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন সেবা গ্রহণে আসা রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা এবং ভোগান্তি সৃষ্টির দায়ে দালালদের আটক করা হয়। পরবর্তীতে প্রত্যেকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট ১ (এক) মাস থেকে ২ (দুই) মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রমে দালাল চক্রের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছিলেন। এ ধরনের দালালদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।অভিযানকে স্বাগত জানিয়ে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা বলেন, এর মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও স্বচ্ছ হবে এবং সেবা পেতে হয়রানি কমবে।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো
আপনার মতামত লিখুন :