ভান্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ভান্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
ভান্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি :  পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসব সেবা ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্য সেবা কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে কিশোর-কিশোরীদের সঠিক স্বাস্থ্য ও পরামর্শ সেবা নিশ্চিত করতে এই কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী উপস্থিতি ছিলেন। পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে আম গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
আজকালের কন্ঠ/আর এস/নাজমুল