সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বদলিজনিত সংবর্ধনা | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বদলিজনিত সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বদলিজনিত সংবর্ধনা

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালক সরদার শরীফুল ইসলামের পদোন্নতি ও বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় এস পি বাংলো সংলগ্ন সংগঠনের কার্যালয়ে ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মো. আবুবক্কার সিদ্দীক, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ডা. সিএম নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আইয়ুব হোসেন, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, তপন কুমার বিশ্বাস, মো. ফজলুর রহমান, মো. আকবর হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রাব্বানী, মো. আব্দুস সালাম, মো. জাহাঙ্গীর হোসেন, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, মঞ্জরুল ইসলাম প্রমুখ।

এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/এ