তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান! | Daily AjKaler Kontho

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান!

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজ শনিবার সকাল ৯টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন-“স্বাস্থ্য খাতে অনিয়ম সহ্য করা হবে না।

চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে।” স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আরও বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ । যেকোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।”স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় প্রশাসন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন-অধ্যাপক ডা: মো: আবু জাফর মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা প্রশাসক, রংপুর, ডা:শাহীন সুলতানা সিভিল সার্জন রংপুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো:হামদুল্লাহ।

 

আজকালের কন্ঠ/ আর এস /সোহেল