
নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম -১ মিরসরাই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট সাইফুর রহমানের পক্ষে নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির পরিচালকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার মিঠাছড়া বাজারস্থ শাশা কমিউনিটি সেন্টারে সমাবেশ টি অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী আসন পরিচালক অধ্যক্ষ নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহজাহান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসান উল্লাহ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহকারী সেক্রেটারি ফজলুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহজাহান উপস্থিত জমায়েত কে উদ্দেশ্য করে বলেন, যারা জান মালের ভয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে গেছে তারা দেশ প্রেমিক নাকি যারা ৭১ পরবর্তী ইসলামী দেশ গুলোতে বসবাসের দাওয়াত পেয়েও দেশ ছেড়ে যান নাই তারা দেশ প্রেমিক? যারা গ্রেফতার বিচার ও জেলে যাওয়ার ভয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে পালিয়ে গিয়েছেন তার দেশ প্রেমিক নাকি জারা দেশ ত্যাগ না করে হেসে হেসে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছে তারা দেশ প্রেমিক?? তিনি বলেন যারা দেশ ছেড়ে পালিয়ে যায় না তারাই দেশ প্রেমিক। জামায়াতের কোন নেতা এই পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায় নাই অন্য সকল দলের পালিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে।
তাই দেশের সবচাইতে মজলুম ও দেশপ্রেমিক রাজনৈতিক দল এক মাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা এই জামায়াত কে নিঃস্ব করে দিতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। নতুন করে কেউ যদি জামায়াত নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকেও এই কথা গুলো স্মরণ করতে হবে। নির্বাচন কালীন কেন্দ্র পরিচালকদের উদ্দেশ্য তিনি তিনি বলেন আগামী ১৫ সেপ্টেম্বরে মধ্যে মিরসরাইয়ের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি নারী-পুরুষের কাছে অ্যাডভোকেট সাইফুর রহমান একজন যোগ্য লোক এই কথা পৌঁছে দিতে হবে। দাঁড়ি পাল্লা এই প্রজন্মের সচেতন নাগরিক মজলুম মুসলিমের একমাত্র ভোটের প্রতীক তাদের বুঝিয়ে দিতে হবে। চট্টগ্রাম -১ মিরসরাই আসনে দাড়িপাল্লার জয় আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শুধু মিরসরাইতে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করে আমরা ক্ষান্ত হবো না এই বিজয়কে আমরা টেকনাফ পর্যন্ত টেনে নিয়ে যাবো।
সমাবেশে মিরসরাই উপজেলা ১০৬ টি ভোট কেন্দ্রের কেন্দ্র পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের পাশাপাশি মিরসরাই উপজেলা জামায়াতের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :