
নিজস্ব প্রতিনিধি : নাটোর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেছেন, পরিবেশ রক্ষা আজ সময়ের দাবি। সবুজ প্রকৃতি, নির্মল বাতাস এবং জনস্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। তার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও রয়েছে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড খাঁকড়াদহ গ্রামবাসীর আয়োজনে ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ এসব কথা বলেন। ঈদগাহ মাঠ এবং এর আশেপাশে প্রায় দেড় শত মেহগনি ও ঔষধি চারা রোপন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, গুরুদাসপুর উপজেলা শিক্ষক (সপ্রাবি) সমিতির সভাপতি সমিতির সভাপতি শাহ আলম শাহিন, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সমাজ সেবক মছলেম উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
আজকালের কন্ঠ/আর এস/না
আপনার মতামত লিখুন :