জাল জালিয়াতির অভিযোগে পটুয়াখালীর কৃষি ডিপ্লোমা কলেজের সভাপতি সহ আরো দুই জনের বিরুদ্ধে মামলা | Daily AjKaler Kontho

জাল জালিয়াতির অভিযোগে পটুয়াখালীর কৃষি ডিপ্লোমা কলেজের সভাপতি সহ আরো দুই জনের বিরুদ্ধে মামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
জাল জালিয়াতির অভিযোগে পটুয়াখালীর কৃষি ডিপ্লোমা কলেজের সভাপতি সহ আরো দুই জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট নামের শিক্ষা প্রতিষ্ঠানে, মাধবপুর গ্রামে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালী কৃষি ডিপ্লোমা কলেজের সভাপতি মো. হানিফ উল্লাহ সহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাউফল মাধবপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারেন্ট এই জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়েছেন বলে অভিযোগে জানা গেছে। এ চক্রটি পটুয়াখালী জেলা সদর থেকে প্রকাশিত ‘দৈনিক রূপান্তর’ পত্রিকায় ২০০৪ সালের ২ নভেম্বর তারিখে ডিজিটাল প্রেসে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাপায়।

অথচ এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় পত্রিকা কর্তৃপক্ষ কিছুই জানেন না। এমনকি ২০০৪ সালে পত্রিকা প্রকাশ হতো এ ঘটনাটি সম্প্রতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে.এম এনায়েত হোসেনের দৃষ্টিগোচর হলে পত্রিকার কপি সংগ্রহ করেন তিনি এবং ঘটনার সত্যতা পান। এ জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় সম্পাদক ও প্রকাশক কে.এম এনায়েত হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু করেন। এতে আসামী করা হয় প্রতিষ্ঠান সভাপতি মো. হানিফ উল্লাহসহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেন্ট কে। আদালতের বিজ্ঞ বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডি, পটুয়াখালীকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় বলা হয়, আসামী হানিফ উল্লাহ অত্যন্ত সুচতুর, প্রতারক, জাল-জালিয়াতি চক্রের সদস্য হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে অসাদুপায়ে বহু টাকা হাতিয়ে নেওয়াই তাঁর পেশা। আসামী হানিফ উল্লাহ বাউফল মাধবপুর কৃষি ডিপ্লোমা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মাধবপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট থেকে অজ্ঞাতনামা কতিপয় লোকজনের সহায়তায় আমার অজান্তে অগোচরে ২০২২ সালের জানুয়ারি মাসের যে কোনো সময় দৈনিক রূপান্তর পত্রিকায় ২০০৪ সালের ২ নভেম্বর পত্রিকার ২ পৃষ্ঠায় ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম কলামজুড়ে বাউফল মাধবপুর দাখিল মাদ্রাসার নিয়োগ প্রচার করেন। ২০১৬ সালে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন দখল করে পটুয়াখালী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউ স্থাপন করেন। যাহা তখনকার বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।