
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ আন্দোল,নের কারণে আজ মুক্তাগাছা, শেরপুর, জামালপুরসহ আশপাশের এলাকা থেকে ময়মনসিংহ ও ঢাকামুখী সকল সড়ক যোগাযোগ এক পর্যায়ে বন্ধ হয়ে পড়ে। আন্দোলনের ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছায় এবং বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়।
তবে, ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিটের তৎপরতা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে টানা পাঁচ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয় এবং তাদের দাবিসমূহ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর পরপরই ধীরে ধীরে সড়ক থেকে অবরোধকারীরা সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সার্বক্ষণিক মাঠে অবস্থান করে এবং শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে উদ্যোগ নেয়।
এ বিষয়ে ময়মনসিংহের এক রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, “সকল পক্ষের সমঝোতায় জনভোগান্তি দূর করা সম্ভব হয়েছে। প্রশাসনের কার্যকর ভূমিকা ও সচেতন জনতার সহযোগিতাই এই সফলতার পেছনে মূল ভূমিকা রেখেছে।”
বর্তমানে পুরো অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো
আপনার মতামত লিখুন :