
বিনোদন ডেস্ক : বিনোদন দুনিয়ার অঘোষিত সত্য, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার সম্পর্ক। কিন্তু এই প্রেমের গুঞ্জন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেতা। সম্পর্কের প্রসঙ্গ উঠলেই কৌশলে এড়িয়ে যান বিজয়। এমনকি সামাজিক মাধ্যমেও তাঁদের একসঙ্গে কোনও ছবি নেই, রশ্মিকাকে অনুসরণও করেন না তিনি! তবে কি এই সম্পর্ক সত্যিই গোপন, নাকি পুরোটাই জল্পনা?
এ অভিনেতা বলেন, তার মধ্যে দ্বৈত সত্তা কাজ করে। কখনো বিশ্ববিখ্যাত অভিনেতা হতে চান। আবার কখনো সবার থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান। তিনি বলেন, অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। একদিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সবার আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা বলে জানান বিজয়।
তিনি বলেন, জনসমক্ষে তুলে ধরার জন্য এক কাল্পনিক ভাবমূর্তি গড়তে চান। আর নিজের আসল পরিচিতি নিজের কাছেই রাখতে চান তিনি। বিজয় বলেন, অর্জুন রেড্ডির কথায়— আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হতো। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।
বিজয় বলেন, আমি জানি না, কতটা সফল হতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। সাফল্য থেকে যা পাই, তা আমি উপভোগ করি ও সম্মান করি। কিন্তু এই সাফল্য তো আমি ব্যক্তি মানুষের জন্য পাই না। আমার ছবির জন্য পাই।
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি। তবে রাশমিকা একাধিকবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন— তিনি বিজয়ের প্রেমে মগ্ন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :