
মোঃ আরাফাত আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : গণঅধিকার পরিষদ নওগাঁ জেলার উদ্দোগে মঙ্গলবার (০৮ জুলাই ) জেলার সদর উপজেলার জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ ও উক্ত বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করা হয়।
গাছের চারা বিতরণ কর্মসূচীতে গণঅধিকার পরিষদ নওগাঁ জেলার সংগঠক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম ( আরিফ) তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না একজন দক্ষ ও সৎ মানুষ হওয়ার জন্য উদ্দেশ্য থাকতে হবে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ উদ্যোগ যা আমাদের অক্সিজেনের যোগান দেয় এবং পরিবেশ রক্ষা করে।
ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি শাকিব খান বলেন, বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছের নিরাপত্তা নিশ্চিত এবং সঠিক পরিচর্যা করতে হবে। আরও উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ জেলার সভাপতি এহসানুল হক জুয়েল গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সদর উপজেলা আহবায়ক মেহেদি হাসান, শান্তি, সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্তুজা বশির সহ শিক্ষকবৃন্দ।
বৃক্ষরোপণ মাধ্য দিয়ে সমাজের মানুষ উপকৃত হবে সকলের আশাবাদী। প্রত্যেক শিক্ষার্থীদের উচিত সমাজ সেবামূলক কাজে স্বেচ্ছায় এগিয়ে আসা এবং দক্ষ জনশক্তিতে পরিণত হওয়া।
আজকালের কন্ঠ/রাহাত/আরাফাত
আপনার মতামত লিখুন :