পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প | Daily AjKaler Kontho

পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি। ’

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পরে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

আইওয়া অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে বিমান ঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তার (পুতিন) সঙ্গে আমার ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি। ’

এদিকে, ক্রেমলিনের একজন সহযোগী বলেন, রুশ প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন যে মস্কো সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধানের জন্য চাপ অব্যাহত রাখবে।

পুতিনের সহযোগী ইউরি উশাকভের দেওয়া একটি রিডআউট অনুসারে, প্রায় ঘন্টাব্যাপী ফোনালাপ করেন দুই নেতা। তবে তাদের মধ্যে কিয়েভে কিছু মার্কিন অস্ত্র সরবরাহের সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি।